1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

আন্দোলনে আটক এইচএসসি পরীক্ষার্থীদের বিষয় যে সিদ্ধান্ত দিলো সরকার

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক এইচএসসি পরীক্ষার্থীদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সিনিয়র তথ্য অফিসার মো. শরীফ মাহমুদ অপুর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটককৃতদের মধ্যে যদি কেউ এইচএসসি পরীক্ষার্থী থাকে, তাদের পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে সরকার আইনি সহায়তা দেবে।

আটক শিক্ষার্থীদের যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা দেবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাতক্ষীরায় পুলিশের করা মামলায় তিন এইচএসসি পরীক্ষার্থীসহ সাত জনকে দুই দিনের রিমান্ড শেষে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews