1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

স্পেন কে হারিয়ে ফাইনালে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৭ আগস্ট, ২০২৪

গ্রুপ পর্বে বেশ চাপে ছিলো ব্রাজিল। কোনমতে নকআউট পর্বে উঠেই সেরা ঝলক দেখাতে থাকে ব্রাজিলের মেয়েরা। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে উড়িয়ে অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে তারা।

মঙ্গলবার স্পেনকে ৪-২ গোলে হারায় ব্রাজিল। শনিবার ফাইনালে তারা মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। ২০০৮ সালের পর প্রথম অলিম্পিক ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল। অন্য সেমিফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।

গ্রুপ পর্বে এই স্পেনের কাছেই হেরেছিল ব্রাজিল। সেমির মঞ্চে এসে দেখাতে থাকে দাপট। ৫ম মিনিটে ইরেনে পারেদেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান বাড়ান গাবি পোর্তিলহো।

৭০ মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোল করেন আদ্রিয়ানা। কেরোলিন ৯০ মিনিটে করেন চতুর্থ গোল। স্পেনের হয়ে সালমা পারাইউলা দুই গোল শোধ দিয়ে স্রেফ ব্যবধানই কমিয়েছেন।

অলিম্পিক ফুটবলে মেয়েদের ইভেন্টে প্রথমবার সোনা জেতার সুযোগ ব্রাজিলের। বিদায় বেলায় বড় অর্জনের সামনে কিংবদন্তি মার্তা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews