1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হলেন আশফাকুল ইসলাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪

মো. আশফাকুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

বিচারপতি মো. আশফাকুল ইসলাম ২০২২ সালের ৮ ডিসেম্বর আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নেন। এর আগে ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান তিনি। দুই বছর পর ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান।

আশফাকুল ইসলাম মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পূর্ব খলিলপুর গ্রামে ১৯৫৯ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন। তারা পিতার নাম একেএম নূরুল ইসলাম, মাতা জাহানারা আরজু।

উল্লেখ্য, দুপুর আড়াইটার দিকে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির পদ থেকে পদত্যাগ করেন ওবায়দুল হাসান। আইন মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews