1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

সেলিম আল দীন জন্মোৎসব সীমিত পরিসরে পালিত হবে আজ

নিজস্ব সংবাদদাতা
  • প্রকাশিত: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৫তম জন্মবার্ষিকী আজ। প্রয়াত এই নাট্যকারের জন্মদিন উপলক্ষে নাটকের দল ‘স্বপ্নদল’ আয়োজন করেছে ‘নাট্যাচার্য সেলিম আল দীন জন্মোৎসব ২০২৪’। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে মিলনায়তন বন্ধ থাকায় এবার সংক্ষিপ্ত আয়োজনে দিনটি উদযাপন করবে স্বপ্নদল।সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বপ্নদলের স্মরণ শোভাযাত্রা ও নাট্যাচার্যের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।রাত ৯টায় থাকছে ফেসবুক লাইভে নাট্যাচার্যের জীবন-কর্ম-দর্শন অলোচনাসহ ‘নাট্য নির্দেশনায় সেলিম আল দীন : নাট্যকারসত্তায় দ্বৈতাদ্বৈতের অনুরণন’ শীর্ষক ওয়েবিনার।

মূল আলোচনা উপস্থাপন করবেন স্বপ্নদলের প্রধান সম্পাদক নাট্যজন জাহিদ রিপন। জাহাঙ্গীনগর বিশ্ববিদালয় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুনের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে অলোচনা করবেন ড. ইসলাম শফিক, আলী হাসান, ফজলে রাব্বী সুকর্নো প্রমুখ। সেলিম আল দীনের জন্ম ও প্রয়াণ দিবস স্মরণে নিয়মিত উৎসব অয়োজন করে স্বপ্নদল।

এবারের ৩০তম এই আসরের স্লোগান—‘বাঙলা নাট্যের শিল্পশক্তি বিশ্ব করবে জয়, সেলিম আল দীন-রবীন্দ্রনাথ অমর অক্ষয়’।

সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকজয়ী বরেণ্য এ নাট্যকার ২০০৮ সালের ১৪ জানুয়ারি মারা যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews