1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

মেট্রোরেল চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
ছবি- অদেখা বিশ্ব
কর্মবিরতি কর্মসূচি পালন শেষে আজ নিজ নিজ কাজে যোগ দিয়েছেন মেট্রো রেলের কর্মচারীরা। এর পরই দ্রুততর সময়ে মেট্রোরেল চালুর কথা জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী রবিবার (২৫ আগস্ট) থেকে মেট্রো রেল চালু হতে পারে। আজ মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের মেট্রো রেল স্টেশন পরিদর্শন শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক।

এ সময় সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রো রেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

এহছানুল হক জানান, মেট্রো রেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে। পাশাপাশি এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এ সময় মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।কোটা সংস্কার আন্দোলনের সময় মেট্রোরেলের দুটি স্টেশনে ভাঙচুর হলে ১৮ জুলাই থেকে এর কার্যক্রম স্থগিত রাখা হয়। এতে চরম ভোগান্তিতে রয়েছেন মেট্রোতে চলাচলকারী যাত্রীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews