1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ঝিনাইদহে দুর্নীতি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

মোঃ তানভীর হোসেন মুন্না, ঝিনাইদহ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

ভারতীয় আগ্রাসন ও সকল দপ্তরে অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবীতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহর প্রদক্ষিন করে ছাত্র জনতার প্রতিনিধিরা সরকারের বিভিন্ন দপ্তরে দুর্নীতি বিরোধী প্রচারণা শুরু করেন। সেসময় সমন্বয়ক শারমিন সুলতানা, আবু হুরায়রা, সাইদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, রিহান হোসেন রায়হান, নুসরাত জাহান সাথী ও এলমা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
প্রতিবেশি পরিচয়ে ভারত পানি আগ্রাসন, সীমান্তে বাংলাদেশী হত্যা ও বাংলাদেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে ফায়দা লুটছে অভিযোগ করে তাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান। সেই সাথে ঝিনাইদহের পাসপোর্ট অফিস, শিক্ষা অফিস, জেলার সকল সাব-রেজিষ্ট্রি অফিস ও বিআরটিএ অফিসে ঘুষ দুর্নীতি বন্ধের আহবান জানান।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে সদর সাব-রেজিস্টি অফিস, পাসপোর্ট অফিসে যায় শিক্ষার্থীরা। সেখানে দুর্নীতি বন্ধে অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের সততার সাথে কাজ করার আহ্বান জানানোর পাশাপাশি বিভিন্ন দাবী তুলে ধরেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews