1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বুধবার থেকে সব হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা মিলবে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪

আগামীকাল বুধবার থেকে দেশের সব হাসপাতালে চিকিৎসা সেবা স্বাভাবিক সূচিতে চলবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এ তথ্য জানান হাসপাতালের রেসিডেন্ট চিকিৎসক আব্দুল আহাদ।

তিনি বলেন, আমাদের দাবি অনুযায়ী হাসপাতাল প্রশাসন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করেছে। দোষীদের গ্রেপ্তার করেছে। তাই চিকিৎসকদের কর্মসূচি স্থাগিত করা হয়েছে। কাল থেকে হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা পাবেন রোগীরা।

এর আগে বলা হয়, আজ মঙ্গলবার থেকে সীমিত পরিসরে দেশের সব হাসপাতালের বহির্বিভাগে (আউটডোর) চিকিৎসাসেবা দেওয়া হবে। হাসপাতালের অন্যান্য সেবাও সীমিত পরিসরে চালু থাকবে। এ ছাড়া রোগীদের যাতে অসুবিধা না হয়, সে জন্য চিকিৎসকদের প্রাইভেট চেম্বারে স্বাস্থ্যসেবা দেওয়ার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ থাকছে না।আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র নিউরোসার্জারি বিভাগের আবাসিক সার্জন (রেসিডেন্ট) আবদুল আহাদ বলেন, মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আউটডোরে চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি সব হাসপাতালে সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত আন্দোলনকারী চিকিৎসকদের অবস্থান কর্মসূচি চলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews