1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত

ঢাকা ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিক্ষার্থী ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়।

জানা গেছে, পাভেল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে বের হন। পরে তারা সংঘর্ষে জড়ান। এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। এতে সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। তারা তাদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন।

পুলিশ জানায়, দুপুর থেকে দুই কলেজের ছাত্রদের সংঘর্ষ চলছে।এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মহসীন উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews