1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ভারত সফরের টেস্ট দলে জাকের ইন শরিফুল আউট

ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ভারতে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে দুই টেস্টের সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুই টেস্টের সিরিজের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। দলে প্রথমবার ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী। পেসার শরিফুল ইসলামকে বিশ্রাম দেওয়া হয়েছে।

ভারত সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে আছেন চার পেসার। এছাড়া অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী মিরাজসহ চার স্পিনার নেওয়া হয়েছে দলে।

জাকের আলী পাকিস্তানে ‘এ’ দলের সফরে ছিলেন। সেখানে চারদিনের ম্যাচে ১৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। যে কারণে তাকে টেস্ট দলে নেওয়া হয়েছে। ভারত সিরিজের আগে দলের অনুশীলন ক্যাম্পে সাদা বলে অনুশীলন শুরু করেন জাকের। পরে তাকে লিটন-শান্তদের সঙ্গে লাল বলেও অনুশীলন করতে দেখা যায়।

ভারতের উইকেট স্পিন সহায়ক হওয়ার সম্ভাবনা প্রবল। একাদশে দু’জনের বেশি পেসার রাখার সম্ভাবনা কম। স্পিনার তাইজুল ইসলাম ঢুকবেন একাদশে। যে কারণে পেসার শরিফুলকে বিশ্রামে রাখা হয়েছে। পাকিস্তানে ইনজুরিতে পড়লেও ঢাকায় অনুশীলন ক্যাম্পে বোলিং অনুশীলনে ছিলেন তিনি।

বাংলাদেশ ও ভারত ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট এবং ২৭ সেপ্টেম্বর কানপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে। এরপর তিন ম্যাচের টি-২০ খেলে দেশে ফিরবেন শান্তরা। আগামী ৬, ৯ ও ১২ অক্টোবর টি-২০ তিনটি মাঠে গড়াবে।

বাংলাদেশের টেস্ট দল: নাজমুল শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, নাহিদ রানা, হাসান মাহমুদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews