1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

নীতি নৈতিকতার শিক্ষা সর্ব প্রথম পরিবারে

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
নীতি নৈতিকতা বোধ শিক্ষা পরিবার থেকে শুরু হতে হয়। অভিভাবকের অবৈধ আয়ে সন্তান নামীদামী শিক্ষা প্রতিষ্ঠানে নীতি নৈতিকতা শিখবে কিভাবে?
কোন বাবা মা তার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানকে কখনো প্রশ্ন করেছে, যে তোকে পড়তে পাঠিয়েছি কিন্তু তুই এত টাকা কোথায় পেলি। এত দামি গাড়ি কিনেছিস কি দিয়ে??
কোন বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তান তার অফিস সহকারী বাবা মাকে জিজ্ঞাসা করেছে, মা বা বাবা তুমি তো চতুর্থ শ্রেনির কর্মচারী কিন্তু আমার আই ফোন কেনার টাকা পেলে কোথায়?? তুমি এত জমি কিনছো টাকা পাচ্ছ কোথায়??
শিক্ষার্থী সন্তান চাঁদাবাজি করে গাড়ি নিয়ে বাড়ি এসেছে বাবা মায়ের অহংকারে মাটিতে পা পরে না! ফুটো টিনের চাল দিয়ে পানি পড়তো এখন সেখানে সুউচ্চ বিল্ডিং হয়েছে! আয়ের উৎস জানার প্রয়োজন নেই বাবা মায়ের। বরং তার ক্ষমতাবান সন্তানের গর্বে গর্বিত তারা।
আইফোন হাতে, ইংলিশ মিডিয়ামে পড়ে, দামি গাড়িতে চড়ে ক্লাশে যায় বাবা অথবা মায়ে বেতন পায় ৪০ হাজার টাকা। আগামীর ভবিষ্যৎ এই সন্তান বাবা মাকে আয়ের উৎস জিজ্ঞেস করা তো দুরের কথা, বন্ধুদের সাথে থাইল্যান্ডে যাওয়ার বায়না বাবা মায়ের কাছে। বন্ধুদের কাছে বাবা মাকে নিয়ে গর্ববোধ করে।
নীতি নৈতিকতাবোধ সৃষ্টিতে পারিবারিক শিক্ষা অনেক বড় একটা বিষয়। একটা শিশু প্রথমে তার পরিবার থেকেই শিখতে শুরু করে। তারপর শিক্ষা প্রতিষ্ঠানসহ আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের নিকট থেকেও শেখে। আগে এম এ পাশ তো সোনায় সোহাগা, কেউ এস এস সি পাশ করলেই গ্রামে উৎসব হতো। এখন এসব কেউ দেখে না। দেখে কার ছেলে কত বড় রংবাজ! কতবড় ক্যাডার!! কত বড় নেতার সাথে ঘুরে বেড়ায়!! সংস্কার প্রয়োজন সমাজেও।
আজ সংস্কারের নামে বাজেট প্রনয়ণ করা হচ্ছে। সংস্কার করতে কোটি কোটি টাকার শ্রাদ্ধ হবে। গোড়া কেটে আগায় পানি ঢালা হয়েছে অনেক। এখন সময় গোড়ায় কাজ করা। যার পরিবারের দায়িত্ব তাকে নিজেই নিতে হবে। তবেই আসবে সঠিক পরিবর্তন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews