1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

নাগেশ্বরীতে পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর আয়োজনে, মালালা ফান্ডের অর্থায়নে ও গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খানের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম অফিসার সিজুল ইসলাম, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নাখারগঞ্জ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূর ইসলাম মিয়া, ভাব বাংলাদেশের আইটি ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে মালালা প্রকল্পভুক্ত নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমি, রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিবেশ ক্লাবের সদস্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুল ইসলাম ৪ বিদ্যালয়কে ২০০টি বৃক্ষ হস্তান্তর করেন। এসময় ভাব বাংলাদেশের পক্ষ থেকে আইইসি উপকরণ হিসেবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে সচেতনতা ও করণীয় বিষয়ে “এসো সচেতনতা গড়ি, দুর্যোগ মোকাবেলা করি” ৮০০টি বই প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews