1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

ইউপিডিএফের ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধ চলছে

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর তিন কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচিতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটির দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে জেলায় সীমিত আকারে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে খাগড়াছড়ির রামগড়, দিঘীনালা, পানছড়ি, মানিকছড়ি, জালিয়াপাড়া-মহালছড়ি সড়কসহ জেলার বিভিন্ন স্থানে সড়কে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করতে দেখা গেছে ইউপিডিএফ সমর্থকদের।

এদিকে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।

উল্লেখ্য, গতকাল বুধবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন লতিবান ইউনিয়নের শান্তি রঞ্জন পাড়ায় প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে তিন ইউপিডিএফ কর্মী সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews