1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

হত্যাচেষ্টা মামলা হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানো হলো

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

রাজধানীর আলিয়া মাদ্রাসার সামনে ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফজলুর করিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই মামলায় তার সঙ্গে গ্রেপ্তার দেখানো হয় চকবাজার থানা ছাত্রলীগের সভাপতি শাওনকে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুর রহমান হাজী মোহাম্মদ সেলিমকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে ঢাকা মহানগর হাকিম শাহিন রেজা এ আদেশ দেন। সোমবার সকালে আদালতে তাদের হাজির করে গ্রেপ্তারের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।মামলার এজাহারে বাদী ফজলুর করিম বলেছেন, তিনি ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে যোগ দিয়েছিলেন। তাদের র‌্যালিটি আলিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সমাবেশে হামলা চালায়। এ সময় মামলার বাদীসহ অনেকে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এখন পর্যন্ত ১৫টি মামলার এজহারনামীয় আসামি হাজী সেলিম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews