1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

প্রথম সন্তানের জন্ম দিলেন মার্গো রবি

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
মা হলেন হলিউড অভিনেত্রী মার্গো রবি। স্বামী টম একারলির ঔরসে পুত্রসন্তানের মা হয়েছেন তিনি। প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন এই অভিনেত্রী।

ডেইল মেইলের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, নির্ধারিত তারিখের দুই সপ্তাহ আগে প্রসব ব্যথা শুরু হয় অস্ট্রেলিয়ান তারকা মার্গো রবির।

তবে কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক আছে। রবির বাবা-মা নাতিকে দেখতে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

চলতি বছরে রবির অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানা যায়। মূলত স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি।

সেখানেই গত জুলাই মাসে প্রথমবারের মতো বেবি বাম্পসহ প্রকাশ্যে দেখা যায় রবিকে।

২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন অস্ট্রেলিয়ান এই অভিনেত্রী। এর আগে ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা। মার্গো ছিলেন সেই সিনেমার অভিনেত্রী, টম কাজ করেন সহকারী পরিচালক হিসেবে।

এরপর তাদের প্রেমের শুরু। বিয়ের পর লাকি চ্যাপ নামের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন মার্গো ও টম। ‘আই’, ‘তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি।

মার্গো রবিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০২৩ সালের আলোচিত সিনেমা ‘বার্বি’তে। এ ছাড়া তার প্রযোজিত ‘সল্টবার্ন’ মুক্তি পেয়েছে। তার অভিনীত ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ নামের একটি সিনেমার শুটিং শেষ হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews