1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম

শমী কায়সার ৩ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী শমী কায়সারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান এ আদেশ দেন। মঙ্গলবার দিবাগত রাতে শমী কায়সারকে গ্রেপ্তারের পর আজ তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

আদালত সূত্র জানায়, গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে উত্তরায় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় অভিনেত্রী শমী কায়সারকে আদালতে হাজির করেন উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মৃত্যুঞ্জয় পন্ডিত মিঠুন।

রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার সঙ্গে শমী কায়সার সরাসরি জড়িত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বানচাল করতে তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অর্থায়ন করেছিলেন। টাকার উৎস খুঁজে বের করতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।

নিজেকে নির্দোষ দাবি করে শমী কায়সার আদালতে বলেন, আমি ইন্টারনেট চালু করার কথা বলেছিলাম। ঘটনার সময় আমি বনানীতে ছিলাম। আমি ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিও জানিয়েছি। তাই আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট।

শমী কায়সারকে হয়রানি করতে মামলায় জড়ানো হচ্ছে উল্লেখ করে রিমান্ড প্রার্থনা বাতিলসহ জামিন চেয়ে আবেদন করে আসামিপক্ষের আইনজীবী। শুনানি শেষে বিচারক তাকে রিমান্ডে পাঠান।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ জুলাই ইশতিয়াক আজমপুর হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের সামনে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন। সেখানে তিনি গুলিবিদ্ধ হন।

তিনি নিজেই গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ ১২৬ জনের বিরুদ্ধে মামলা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews