1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

সোনাতলায় ক্যান্সারে আক্রান্ত হতদরিদ্র খাজা মিয়া বাঁচাতে চায়

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সোনাতলা উপজেলার গড়ফতেপুর গ্রামের হত দরিদ্র কাজী খাজা মিয়া তিন মাস যাবত মরন ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে পড়েছে। জীবন বাঁচাতে চিকিৎসার জন্য দেশের সমাজসেবক,হৃদয়বান ব্যক্তি ও দাতা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের প্রতি আর্থিক সহায়তার জন্য আহবান জানিয়েছেন। তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে। তিনি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত হিমাটোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা.মোঃ শাফিউল আজমের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। কাজী খাজা মিয়ার সামান্য গচ্ছিত টাকা, আত্মীয়-স্বজনদের দেয়া সহায়তার টাকা ও কর্জ করা টাকা দিয়ে চিকিৎসা নিয়েছে। বিভিন্ন ঔষধ কেনা ও পরীক্ষা-নিরীক্ষা করেছে। এতে তার মোটা অঙ্কের টাকা ব্যয় হয়েছে। বর্তমানে তার কাছে আর টাকা-পয়সা নেই। এমতাবস্থায় সে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এদিকে তার চিকিৎসা ব্যাহত হওয়ার উপক্রম হয়ে পড়েছে। সে অন্যান্য সুস্থ মানুষের মতো বেঁচে থাকতে চায়। কিন্তু মোটা অঙ্কের টাকার প্রয়োজন। হৃদয়বান,বিত্তবান ও সমাজসেবী মানুষদের আর্থিক সহায়তা পেলে সে চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার হাত থেকে রক্ষা পেতে পারে। সহায়তা পাঠানোর ঠিকানা:সঞ্চয়ী হিসাব নং ১২২-২৩১৩,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,সোনাতলা শাখা বগুড়া। মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ০২০০০০৩৯৬,ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ সোনাতলা বাজার উপ-শাখা,বগুড়া। বিকাশ নং ০১৯২৩৫৫০৫৯৪। উল্লেখিত হিসাব নম্বরে অথবা বিকাশ নম্বরে আর্থিক সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews