1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০২ মে ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

সোনাতলায় স্কাউট কাব ক্যাম্পুরীর বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

সোনাতলায় ষষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীতে অংশ নেয়া স্কাউটস’র ইউনিট লিডার শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় অনুষ্ঠিত র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে গিয়ে শেষ হয়। র‌্যালিতে অংশ নেন কর্পূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোকছেদ আলী,বাবুল আকতার,আব্দুর রউফ, রেজাউল করিম রেজা,হযরত আলী,আব্দুল খালেক, মতিনুর রহমান,রফিকুল ইসলাম,আসলাম,রাজা ফয়জুল,রাণী মোছাঃ মরিয়ম,নুসরাত জাহান ও রোকসানাসহ অনেকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ স্কাউট্স সোনাতলা উপজেলা সভাপতি স্বীকৃতি প্রামানিক প্রধান অতিথি হিসেবে বিকেলে ক্যাম্পুরীর উদ্বোধন করেন। সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজে বাংলাদেশ স্কাউট্স সোনাতলা উপজেলা কাব ক্যাম্পুরীর আয়োজন করা হয়েছে। আজ রোববার ক্যাম্পুরীর শেষ দিন। উপজেলার ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫জন স্কাউট্স ইউনিট লিডার ও স্কাউট্সরা কাব ক্যাম্পুরীতে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews