1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

সাগরে লঘুচাপ, শুক্রবার থেকে বৃষ্টির আভাস

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপটি অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী ২০ ডিসেম্বর থেকে দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনার রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, লঘুচাপের ফলে এই দুইদিন শীত কিছুটা কম থাকবে। তবে ২০ ডিসেম্বর থেকে দেশের মধ্যাঞ্চল ও উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে।কোথাও হালকা কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

তিনি বলেন, বৃষ্টি শেষে আবারো কমতে শুরু করবে তাপমাত্রা। তখন শীত বাড়বে।এদিকে মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ (মঙ্গল ও বুধবার) ঘণ্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।তবে পরদিন বৃহস্পতিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews