1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

ইজতেমার মাঠে সংঘর্ষে নিহত ৪, করা হচ্ছে মামলা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে সংঘর্ষে চারজন নিহত ও ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। সংঘর্ষের ঘটনায় সচিবালয়ে আজ বুধবার সাদ ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা।

তবে সকালে তিনজন নিহতের খবর পাওয়া যায়। নিহত ওই তিনজনকে নিজের পক্ষের লোক বলে দাবি করেছিল সাদ ও জুবায়েরপন্থিরা।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের যে চার জন ভাই গতরাতে শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুকিচিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব।এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাদপন্থিরা’ এবার ইজতেমা করতে পারবে কি-না তা নিয়ে বিবদমান গ্রুপ গুলো আলোচনা করছে এবং সরকার চায় তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক।এ ছাড়া ইজতেমা মাঠ এলাকায় সংঘর্ষে নিহতের ঘটনায় মামলা হচ্ছে এবং হত্যার সাথে জড়িতদের ছাড় পাবে না বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews