1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ইজতেমায় তিন হত্যা : সাদপন্থীদের মুখপাত্র মুয়াজ বিন নূর গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে তিন মুসল্লি খুনের ঘটনায় সাদপন্থিদের মুখপাত্র ও মামলার ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। নূর ঢাকা উত্তরা ৭ নম্বর সেক্টরের নূর মোহাম্মদের ছেলে। তিনি সাদপন্থিদের মূখপাত্র হিসেবে পরিচিত ও জুবায়ের পন্থিদের দায়েরকৃত হত্যা মামলার ৫ নম্বর আসামি।

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ভোররাতে পুলিশ ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, টঙ্গী  ইজতেমা মাঠে তিন খুনের ঘটনায় গতকাল মামলা হয়। এই মামলার ৫ নম্বর আসামি মুয়াজ বিন নূরকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অভিযানে জিএমপির সিনিয়র পুলিশ কর্মকর্তারা ছিলেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি)  ইস্কান্দার হাবিবুর রহমান কালের কণ্ঠকে নূর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews