1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

পিরোজপুরে বৈষম্যবিরোধী-নাগরিক কমিটির নেতাকর্মীদের হাতাহাতি

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আলাদাভাবে লিফলেট বিতরণ কর্মসূচি পালনকালে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে পিরোজপুরের টাউন ক্লাব মাঠে এ ঘটনা ঘটে। উভয় পক্ষ কেন্দ্র ঘোষিত ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ ও জনসংযোগ কর্মসূচি পালন করছিল।

পিরোজপুর থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, দুপুর ১টার দিকে টাউন ক্লাব মাঠে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় কিছুটা উত্তেজনার দেখা দিলে দায়িত্বরত পুলিশ উভয় গ্রুপের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়।

স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাহনেওয়াজ অভি, রোদায়ান রিয়াদ, এমরান আহম্মেদ, আসমা আক্তার মিতু, জামান ইসলামের নেতৃত্বে ছাত্র প্রতিনিধিদের একটি দল শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে লিফলেট বিতরণ শুরু করে। তারা পৌর শহরের দোকান ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন।অন্যদিকে দুপুর ১২টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকা থেকে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে পিরোজপুর জেলা সংগঠক মো. মুছাব্বির মাহামুদ ছানি, শহিদুল ইসলাম, সানজিদা আক্তারের নেতৃত্বে লিফলেট বিতরণ ও টাউন ক্লাব মাঠে সমাবেশ করে।পরে দুপুর ১টার দিকে শহরের টাউন ক্লাব চত্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews