1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান সমাজকর্মী আব্দুল হান্নানের পিতার মৃত্যুতে সোনাতলা নাগরিক কমিটির শোক আগামী ৯০ দিন অবৈধ বা ক্লোন মোবাইল ফোন বন্ধ হবে না সোনাতলায় রাধাকান্তপুর গ্রামিণ সড়ক বেহালদশায় চলাচলে জনদুর্ভোগ

এখনই নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এটাই জনগণের বিশ্বাস- জাকির

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীতে সোনাতলায় বিএনপির দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। ছবি- অদেখা বিশ্ব

বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির বলেছেন এ যাবতকালের নির্বাচনের মধ্যে আগামী নির্বাচন হবে স্বচ্ছ। এখনই নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে এটাই জনগণের বিশ্বাস। জনগণও চায় আগামী নির্বাচনগুলো যেন নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে হয়। তিনি আরো বলেছেন বিগত ১৭টি বছর বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে সোনাতলা উপজেলার বিএনপি ও অঙ্গদলের নেতাকর্মিরা। অনেক জুলুম অত্যাচার ও হামলা মামলার শিকার হয়েছে। পালিয়ে থাকতে হয়েছে দীর্ঘদিন। এখন বিএনপির কিছু নামধারী নেতার আবির্ভাব ঘটেছে। যাদেরকে বিগত ১৭ বছর মাঠে পাওয়া যায়নি। তারা কুলঙ্গার। তাদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। তিনি বলেছেন আমাদের দলের নেতাকর্মিদের মধ্যে যোগাযোগে কমতি রাখা যাবে না। প্রত্যেক এলাকায় আমাদের দলীয় অফিস আছে। দলকে চাঙ্গা করতে অফিসগুলো নিয়মিত খোলা রাখতে হবে ও অফিসে বসতে হবে। এতে দলীয় সকল কর্মকান্ড ও কর্মসূচি সম্পর্কে অবগত হওয়া যাবে। আজ সোনাতলা উপজেলা বিএনপি অফিসে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানুল হাবীব রাজা আকন্দের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম নিপু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews