1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

তিন বাহিনীর পোশাকের ডিজাইনারকে গ্রেফতারের দাবি জানিয়েছেন শিল্পী আসিফ আকবর

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বড় পরিবর্তন আনা হচ্ছে পুলিশ-র‍্যাব-আনসার বাহিনীর পোশাকে। সোমবার (২০ জানুয়ারি) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই পরিবর্তিত পোশাকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরইমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর নতুন পোশাক। তবে নেটিজেনদের অনেকেই পছন্দ করছেন না নতুন রঙয়ের পোশাকগুলো। কেউ কেউ করছেন সমালোচনাও।

জনপ্রিয় গায়ক আসিফ আকবর তো এই তিন বাহিনীর পোশাকের ডিজাইনার, অনুমোদনকারীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিজের ফেসবুকে আসিফ লিখেছেন, তিন বাহিনীর এই পোশাকের ডিজাইনার, অনুমোদনকারী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিকিৎসার জন্য রুচিহীনতার অভিয়োগে দ্রুত গ্রেফতার করা হউক, মানসিক ডাক্তারদের মাধ‍্যমে জিজ্ঞাসাবাদ শেষে উন্নত চিকিৎসার তাদের পাবনার হেমায়েতপুর পাগলা গারদে প্রেরণ করার অনুরোধ জানাচ্ছি।

সবশেষে জনপ্রিয় এ গায়ক বলেন, সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে সব দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।

ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই আসিফের সঙ্গে একমত হয়েছেন। কেউ বিষয়টিকে রুচির দুর্ভিক্ষ বলে মনে করছেন। অনেকে উচিত কথা বলায় গায়ককে দিচ্ছেন ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews