1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

তারেক রহমানের নির্দেশ শীতে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে-ভিপি সাইফুল

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু কামনায় বগুড়া দোয়া মাহফিল ও রিক্সা চালকদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৩০জানুয়ারি বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা মুক্ত মঞ্চের সামনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলামের আয়োজনে এই দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে শহরের রিক্সা চালকদের মাঝে কম্বল বিতরণ করেন ভিপি সাইফুল ইসলাম। এসময় ভিপি সাইফুল ইসলাম বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন এই শীতে শীর্তাত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার বিএনপির শীতবস্ত্র বিতরণ কর্মসুচীতেও পুলিশ ও ছাত্রলীগ দিয়ে বাঁধা দিয়েছে। তিনি আরো বলেন, আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আবার বাংলাদেশের উন্নয়নের কাজ করতে পাবে। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, কাহালু উপজেলা বিএনপি নেতা ইউসুফ, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহমুদ শরীফ মিঠু, জেলা ট্রাফিক পুলিশের টিআই এডমিন সালেকুজ্জামান খান, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাসানুজ্জামান পলাশ, আলমগীর হোসেন, স্বেচ্ছসেবকদল নেতা সাহেদুল ইসলাম রবি, জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, ১৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ রাঙ্গা, জেলা ছাত্রদল নেতা শোয়েব ইসলাম অভি, সৈয়দ নাহিদ, আরেফিন খালিদ, সোহাগ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews