1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

সোনাতলায় গরীব মানুষদের মাঝে মোশারফ চৌধুরীর কম্বল বিতরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
বগুড়ার সোনাতলা উপজেলার পদ্মপাড়ায় শীতার্ত গরীব মানুষদের মাঝে ব্যক্তিগত ভাবে কম্বল বিতরণ করেন বিএনপি নেতা মোশারফ হোসেন চৌধুরী। ছবি- অদেখা বিশ্ব

বগুড়ার সোনাতলায় আজ বিভিন্ন এলাকার শীতার্ত গরীব অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী ব্যক্তিগত ভাবে দরিদ্র অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। উপজেলার পাকুল্লা ইউনিয়নের পদ্মপাড়া লুৎফর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। বিতরণ পূর্ব তিনি বলেছেন দীর্ঘ কয়েক বছর ধরে আমি বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) এলাকার মানুষের বিপদাপদে পাশে আছি,আগামীতেও থাকবো। আমি সৎ উপায়ে অর্থ উপার্জন করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নীতি আদর্শ নিয়ে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে আসছি। আগামী এমপি নির্বাচনে বিএনপি থেকে যদি মনোনয়ন পাই এবং এমপি হিসেবে নির্বাচিত হই,তাহলে আমি আমার নির্বাচনী এলাকার বেকার সমস্যা দূর করার চেষ্টা করবো। তিনি আরো বলেন আপনারা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁদেরকে সুস্থ রাখেন ও দীর্ঘায়ু দান করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা জুয়েল হোসেন, মোশারফ হোসেন, রেজাউল বারী, বাদল হোসেন, যুবদল নেতা আব্দুল মোমিন,আবু বকর সিদ্দিক, কৃষকদল নেতা জাহিদুল ইসলাম সরকার, মানিক হোসেন, হারুনুর রশিদ প্রমুখ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews