1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প

বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক সরস্বতী পূজা পরিদর্শন 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
চট্টগ্রামের বোয়ালখালীতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক সরস্বতী পূজা পরিদর্শন করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১ টায় বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডে বীণাপানি সংগঠনের উদ্যোগে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা
উপলক্ষে আয়োজিত উৎসব পরিদর্শন করেছেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত দেশের অন্যতম সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দোলন জলদাস, বাবলু দাশ, লক্ষ্মীপদ দাস, গৌরপদ দাশ, আকাশ দাস, অনিক দাস, তুষার দাস, পঙ্কজ দাস, আদিত্য দাস, অদিতি দাস প্রমূখ।
উল্লেখ্য প্রতিবছর মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যাদেবীর আবাহন করা হয়। ঢাক-ঢোল-কাঁসর আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠে সারা দেশের বিভিন্ন পূজামণ্ডপ।
এদিন পূজামণ্ডপগুলোতে হিন্দু ধর্মাবলম্বীরা বাণী অর্চনা ছাড়াও নানা আয়োজনে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতীকে স্মরণ করেন। এবং দিনব্যাপী এ আয়োজনে আসা ভক্তদের জন্য রাখা হয় প্রসাদের ব্যবস্থা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews