1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
গ্যাস মিটারিং স্টেশনের প্রযুক্তিগত কাজের জন্য আগামীকাল বুধবার কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার পুরো এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া নরসিংদী, রূপগঞ্জসহ বেশ কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

আজ মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘জিটিসিএল কর্তৃক মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজের জন্য মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী ৪”×১০০০ পিএসআইজি গ্যাস লাইনে ৫ ফেব্রুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬ টা হতে ৬ ফেব্রুয়ারি, (বৃহস্পতিবার) সকাল ৬ টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, ‘উল্লেখিত সময়ে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়াও নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।’

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews