1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ৯ফেব্রুয়ারি রবিবার বিকালে বগুড়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কানছগাড়ী এলাকায় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের আয়োজনে এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র কম্বল অসহায় মানুষের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা সাবেক পৌর মেয়র এ্যাডভোকেট মাহবুবর রহমান। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি  সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। আরো উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপির নির্বাহী সদস্য এ্যাড. আব্দুল মতিন মন্ডল, বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আবুল বাশার, জেলা যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম লাবু, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জহুরুল ইসলাম পলাশ, সাইমুম ইসলাম, হাসানুজ্জামান পলাশ, সামন, রাজু, কাঞ্চন, মিলন, আশা, আলমগীর তুহিন, ছাত্রদল নেতা সোয়েব মুহাম্মদ অভি, সৈয়দ নাহিদ, আরিফিন, আলী আরমান সিহাব, শিশির, মারুফ প্রমুখ।

ক্যাপশন: শনিবার পৌরসভার ১০নং ওয়ার্ডের কানছগাড়ি এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র কম্বল বিতরণ করেন প্রধান অতিথি বিএনপির চেয়াপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট মাহবুবর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews