1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

কতদিন মাঠে থাকবে সামরিক বাহিনী, জানালেন আব্দুল হাফিজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ জানিয়েছেন, দেশের শান্তিশৃঙ্খলা ফেরাতে যতদিন প্রয়োজন হয় ততদিন পর্যন্ত বেসামরিক বাহিনীর সাথে সামরিক বাহিনীর সদস্যরা কাজ করবেন। আজ মঙ্গলবার সশস্ত্র বাহিনীর সাথে জেলা প্রশাসকদের বৈঠক শেষে এ কথা বলেন আবদুল হাফিজ।

তিনি বলেন, ডিসিদের পক্ষে থেকে যুব সমাজের জন্য ইউনিভার্সাল মিলিটারি ট্রেনিং দেওয়া যায় কি না- তার প্রস্তাব করা হয়েছে। যুব সমাজের মধ্যে…তারা মিলিটারি ট্রেনিং পেতে পারেন ও দেশের প্রতিরক্ষায় অংশগ্রহণ করতে পারেন।জেলা প্রশাসকদের সামনে তিনটি চ্যালেঞ্জ বলে জানিয়েছেন আব্দুল হাফিজ। সেগুলো হলো- আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, রমজানে বাজার ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ এর ঘাটতি মেটানো।তিনি বলেন, এই তিন চ্যালেঞ্জ সামনে রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে সামরিক বাহিনী সব ধরনের সহায়তা করবে বেসামরিক বাহিনীকে।

৫ আগস্টের পর ৬ হাজার অস্ত্র লুট হয়েছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী। তিনি বলেন, এরমধ্যে এখন পর্যন্ত ৩ ভাগ অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও উদ্ধার হয়নি ১৪০০ অস্ত্র।

প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী আরো বলেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে পায়তারা করছে।জেলা প্রশাসকদের সতর্ক নজরদারির মাধ্যমে এদের হাত থেকে দেশকে বাঁচাতে কঠোর অবস্থানে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews