1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

বগুড়ায় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভিপি সাইফুলের দোয়া ও ইফতার মাহফিল

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় বগুড়ায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বগুড়া পৌরসভার ১৩নং ওয়ার্ডের ফুলতলা দারুল উলুম (ক্বওমী) মাদ্রাসায় বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলামে আয়োজনে এতিম ছাত্রদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং জিয়া পরিবারের কল্যাণ কামনায় করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান, সাবেক সহ-সভাপতি এড রাফি পান্না, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. নাজমুল হুদা পপন, জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা বিএনপির নির্বাহী সদস্য এড. আব্দুল মতিন মন্ডল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, বগুড়া সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাহিদুল ইসলাম গফুর, জেলা বিএনপি নেতা সৈয়দ আব্দুল গফুর দারা, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলীমুন রাজি তরুণ, রুনু, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক নেতা জহুরুল ইসলাম পলাশ, সাইমুম ইসলাম, আক্তারুজ্জামান সজীব, হাসানুজ্জামান পলাশ, মহিদুল বারী মুন্না, অভি, আরিফিন প্রমুখ। দোয়া মাহফিলে থেকে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews