1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু

সিনেমায় ঐশ্বরিয়া মানেই যেন ফিল্মফেয়ার পুরস্কার!

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই
শুধু বিশ্বসুন্দরী বলে নয়, একজন অসাধারণ অভিনেত্রী হিসেবেও তুমুল জনপ্রিয় ঐশ্বরিয়া রায় বচ্চন। ক্যারিয়ারের প্রথম দিন থেকেই মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। এর পর নাম লেখালেন সিনেমাতে, প্রথম সিনেমাতেই করেন বাজিমাত।অসাধারণ অভিনয় করে জিতে নিয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। শুধু নিজে নয়, একাধিকবার নিজের সিনেমাকেও জিতিয়েছেন পুরস্কার। দুইবার ছিনিয়ে নিয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। ১৯৯৯ সালে সালমান খানের বিপরীতে ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমাতে অভিনয়ের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান অভিনেত্রী।সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এই সিনেমায় নন্দিনীর চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন ঐশ্বরিয়া।একই বছরে মুক্তি পায় তার আরেক প্রশংসিত সিনেমা ‘তাল’, যে সিনেমায় গ্রাম্য মেয়ে মানসীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘তাল’ একটি বা দুটি নয়, ছয়টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছিল সেসময়ে। সংগীত পরিচালকের পুরস্কারে এ আর রহমান, ফিমেল প্লেব্যাক সিঙ্গারের পুরস্কারে অলকা ইয়াগনিক পুরস্কৃত হয়েছিলেন।এ ছাড়া আরো বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিল এই সিনেমাটি।

এরপর ২০০২ সালে ‘দেবদাস’ সিনেমায় অসামান্য অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কারে পুরস্কৃত হন ঐশ্বরিয়া। ‘দেবদাস’ তাকে এনে দেয় দ্বিতীয় ফিল্মফেয়ার পুরস্কার। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাসের ওপর নির্ভর করে সিনেমাটি তৈরি করেছিলেন সঞ্জয় লীলা বানসালি। তবে শুধু ঐশ্বরিয়া নন, শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় লীলা বানসালিও এই সিনেমার জন্য ফিল্মফেয়ার পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন।

২০০৮ সালে ‘যোধা আকবর’ সিনেমায় রাজপুত মহারানী যোধা বাঈ-এর চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন। সিনেমায় অসামান্য অভিনয় করেও ফিল্মফেয়ার পুরস্কারে পুরস্কৃত হননি ঐশ্বরিয়া, তবে এই সিনেমাটি পেয়েছিল ৫টি ফিল্মফেয়ার পুরস্কার। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা নায়ক, সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক, সেরা লিরিক্স ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছিল এই সিনেমাটি।

তবে শুধু ফিল্মফেয়ার পুরস্কার নয়, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান টিম একাডেমি পুরস্কার, জি সিনে পুরস্কারসহ বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অভিনেত্রী।প্রসঙ্গত, বিগত বেশ কয়েক মাস ধরে খবরের শিরোনাম ছিনিয়ে নিয়েছিল ঐশ্বরিয়া এবং অভিষেকের বিবাহবিচ্ছেদের গুঞ্জন। যদিও সেসব গুঞ্জন উড়িয়ে অভিষেকের হাত ধরে অতি সম্প্রতি এক বিয়েবাড়িতে হাজির হয়েছিলেন ঐশ্বরিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews