1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

সোনাতলা উপজেলা হাসপাতালে ফিল্ম সংকটে এক্স-রে বন্ধ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ মার্চ, ২০২৫
সোনাতলা হাসপাতালে বন্ধ এক্স-রে মেশিন

ফিল্ম সংকটে সোনাতলা উপজেলা হাসপাতালে এক্স-রে কাজ বন্ধ রয়েছে পাঁচ মাস যাবত। ফলে বিভিন্ন ডায়াগনোস্টিক এন্ড ক্লিনিক থেকে বেশি টাকায় এক্স-রে কাজ করতে হচ্ছে রুগীদেরকে। হাসপাতালে এক্স-রে (রেডিও) বিভাগে কর্মরত মোঃ বিদারুল ইসলাম জানান দীর্ঘ ৫ মাস ধরে ফিল্ম ও ফিল্ম রাখার খাম সংকট রয়েছে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শারমিন কবিরাজকে অবগত করেছি। তিনি বিষয়টি সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাকে অবগত করেছেন। তিনি আরো জানান হাসপাতাল প্রতিষ্ঠার পর থেকে একটি ১০০ মিলিয়াম এমপিআর (এমএ) এনালগ মেশিনে এক্স-রে কাজ হয়ে আসছিল। পরবর্তীতে ২০২০ সালে ৩০০ এমএ একটি নতুন এক্স-রে মেশিন সরকার থেকে বরাদ্দ পাওয়া যায়। তখন থেকে নতুন মেশিনে এক্স-রের কাজ হয়ে আসছে। ৩০০ এমএ এই এনালগ এক্স-রে মেশিনের সাথে কম্পিউটারাইজ রেডিও গ্রাফি (সিআর) সংযোগের ব্যবস্থা করা হলে ডিজিটালে পরিণত হবে। এ ব্যাপারে আরএমও ডা.ইশমে শর্মা তাজনীন জানান এক্স-রে ফিল্ম সংকটের বিষয়টি আমি অবগত আছি। হয়তো শিগগির সরবরাহ পাওয়া যাবে। হাসপাতালটি ৫০ শয্যা বিশিষ্ট। এখানে প্রতিনিয়ত এক্স-রে কাজ হয়ে থাকে। কিন্তু গত অক্টোবর মাস থেকে ফিল্ম সংকট হওয়ায় এক্স-রে কাজ করা সম্ভব হচ্ছে না। এতে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। সেইসাথে জনগণকে বাইরে থেকে এক্স-রে কাজ করতে হচ্ছে বেশি টাকায়। উপকারের স্বার্থে শিগগির সোনাতলা উপজেলা হাসপাতালে ফিল্ম সরবরাহ করা আশু প্রয়োজন বলে মনে করেন জনগণ।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews