1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ইসরায়েলের গোয়েন্দাপ্রধান রোনেন বার বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বার’কে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাকে বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকে ওঠে। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে বরখাস্তের পক্ষে মত দেন মন্ত্রিসভার সদস্যরা। খবর- বিবিসি

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল তা অনুমান করতে ব্যর্থতার জন্য রোনেন বার’কে বরখাস্ত করা হয় বলে জানা গেছে। ২০২১ সালের অক্টোবরে রোনেন বার শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন। আর ১৯ দিন পর ১০ এপ্রিল তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

রোনেন বারের সঙ্গে ‘অবিশ্বাসের’ সম্পর্কের অভিযোগ এনে রোববার এক বিবৃতিতে তাকে বরখাস্ত করার বিষয়ে ইচ্ছার কথা জানিয়েছিলেন নেতানিয়াহু। এদিকে বরখাস্তের সিদ্ধান্তকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন রোনেন বার।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন। ২৫১ জনকে জিম্মি করে হামাস। তাদের মধ্যে দফায় দফায় অনেককে মুক্তি দেওয়া হলেও এখনও ৫৯ জন জিম্মি আছেন। তাদের অর্ধেকই জীবিত বলে ধরে নেওয়া হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সেখানে ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত ৪৮ হাজার ৫২০ জনেরও বেশি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। বাস্তুচ্যুত হন ২১ লাখ বাসিন্দা। আনুমানিক ৭০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। স্বাস্থ্যসেবা, পানি ও স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে। খাদ্য, জ্বালানি, ওষুধ ও আশ্রয়ের অভাব রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews