1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ২০ মে ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা আগামীর ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত

চিত্রা নদী পুনঃখননের দাবিতে স্মারকলিপি প্রদান 

মো: তানভীর হোসেন মুন্না
  • প্রকাশিত: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

কালীগঞ্জের ঐতিহ্যবাহী চিত্রা নদী নাব্যতা হারিয়ে ফেলেছে অনেক আগেই, যা এখন অবৈধ দখলদারদের হাতে।

চিত্রা নদী পুনঃখনন ও অবৈধ দখল উচ্ছেদ করে নদীর নাব্যতা ফিরিয়ে আনার দাবিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের নিকট স্মারকলিপি প্রদান করেছে সেচ্ছাসেবী সংগঠন ক্লিন রিভার বাংলাদেশ(সিআরবি) ও ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশ(ওয়াইসিবি) এর ঝিনাইদহ জেলা শাখা।

রবিবার (২৭) এপ্রিল কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ইয়ূথ কাউন্সিল অব বাংলাদেশের ঝিনাইদহ জেলা প্রধান ও ক্লিন রিভার বাংলাদেশের ঝিনাইদহ ডিস্ট্রিক্ট ক্যাপ্টেন ফাওজুর রহমান সাবিত, সিআরবি ডিস্ট্রিক্ট কো-ক্যাপ্টেন তানভীর হোসেন মুন্না, কো-ক্যাপ্টেন দ্বীপ কুমার সাহা, ওয়াইসিবি ইয়ূথ এম্বাসাডর সোহান আহমেদ প্রমুখ।

ইয়ূথ লিডার ফাওজুর রহমান সাবিত বলেন, চিত্রা নদীর পানি শুকিয়ে গেছে অনেক আগেই, শুকিয়ে যাওয়া নদীর বিভিন্ন অংশ এখন দখলদার নিয়ন্ত্রণে। এর ফলে নদী নির্ভর মানুষের জীবিকা হুমকির মধ্যে পড়েছে, নদীর জীববৈচিত্র্যের ভারসাম্য হারিয়ে যাচ্ছে।

অতিদ্রুত নদী খনন করে নদীর নাব্যতা ফিরিয়ে আনা প্রয়োজন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব দেদারুল ইসলাম আস্বস্ত করে বলেন, ইতিমধ্যে নদী রক্ষার জন্য কার্যক্রম শুরু করা হয়েছে, নদী পুনরায় খনন করে নদীর দখল অংশ উদ্ধার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews