1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

বিপাশা বসুকে দেখে অবাক নেটিজেনরা

বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
বেশিরভাগ নারীর শরীরেই সন্তান হওয়ার পর  বেশ কিছু পরিবর্তন আসে, যার মধ্যে অন্যতম হলো অতিরিক্ত স্থূলতা। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন- প্রায় প্রত্যেক তারকাদেরই দেখা গেছে মা হওয়ার পর এমন স্থূলতার শিকার হতে। তবে অভিনেত্রী বিপাশা বসুর এমনই স্থূলতার একটি ছবি ভাইরাল, যা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে নেটিজেনদের মাঝে। সন্তান প্রসবের পর বিপাশা বসুর ওজন বেড়েছিল ঠিকই।কিন্তু সামাজিক মাধ্যমে অভিনেত্রীর নিয়মিত সক্রিয় থাকার কারণে অনুরাগীরা জানেন, তিনি সেই ওজন কমিয়ে ফেলেছেন। কিছুদিন আগেই ক্যাট আই সানগ্লাস পরে বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন তিনি। তারই মাঝে অভিনেত্রীর মোটা হয়ে যাওয়ার ছবি ভাইরাল হওয়ায় কিছুটা অবাক বনে যান অনুরাগীরা।

সদ্যই কোনোরকম মেকআপ ছাড়া রাস্তায় বের হয়েছিলেন বিপাশা।আর সঙ্গেই ছবিশিকারিদের ক্যামেরাবন্দি হন তিনি। আর সেই ছবিই এই মুহূর্তে নেটমাধ্যমে ভাইরাল। কেউ যেন মেনেই নিতে পারছেন না তার চেহারার এই গড়ন। বিভিন্ন ধরনের কটাক্ষমূলক মন্তব্যও ধেয়ে আসছিল অভিনেত্রীর দিকে। তবে অনেকে তার পাশেও দাঁড়িয়েছেন।

একজন নেটিজেন লিখেছেন, ‘তার যখন প্রয়োজন ছিল, তখন তিনি নিজেকে সেভাবেই দেখিয়েছেন। এখন তিনি তার মাতৃত্বকে গুরুত্ব দিচ্ছেন, যেটাকে সম্মানের দৃষ্টিতে দেখা উচিৎ।’ আরেক নেটিজেন লিখেছেন, ‘তিনি অন্যদের মতো সারোগেসি করাননি, নিজেই জন্ম দিয়েছেন। তার মধ্যে মাতৃত্বের মাধুর্যতা ফুটে উঠেছে।

বিপাশাকে নিয়ে অনেকে কটাক্ষ করেছিলেন। তাদের ওপর চটে গিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বিপাশা প্রসঙ্গে প্রশ্ন করায় অপরাজিতার অকপট জবাব, ‘কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই।’

অপরাজিতা বলেন, ‘মানুষের এই নিম্ন রুচির জন্যই আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই নোংরামিতে গুরুত্ব দিতে আমার রুচিতে বাঁধে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews