1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ  ত্রিশালে মসজিদ উন্নয়ন প্রকল্পে কোটি টাকা আত্মসাতের অভিযোগ: দুদকের অভিযান

পলাশবাড়ীতে অতিরিক্ত ভাড়া আদায়, সেনা হস্তক্ষেপে যাত্রীদের অর্থ ফেরত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
গাইবান্ধার পলাশবাড়ী বাসস্ট্যান্ডে ঢাকা অভিমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনীর হস্তক্ষেপে যাত্রীদের অর্থ ফেরত দিয়েছে বাস কাউন্টার কর্তৃপক্ষ।
রোববার (১৪ জুন) রাত ১০টার দিকে পলাশবাড়ী ঢাকা স্ট্যান্ডে ফাতেমা এন্টারপ্রাইজ ও বকুল এন্টার প্রাইজ কাউন্টারে এই ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, ঈদ-পরবর্তী যাত্রীদের চাপের সুযোগ নিয়ে নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ মূল্যে টিকিট বিক্রি করছিল এসব পরিবহন।
ভুক্তভোগী কয়েকজন যাত্রী চলমান টহলের সময় সেনাবাহিনীর সদস্যদের কাছে বিষয়টি তুলে ধরেন। পরে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, গাইবান্ধা জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস সোবাহান বিচ্চুর মালিকানাধীন ফাতেমা এন্টারপ্রাইজ ও বকুল পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে।
সেনাবাহিনীর কঠোর অবস্থানের মুখে পরিবহন কর্তৃপক্ষ আদায়কৃত অতিরিক্ত অর্থ যাত্রীদের ফেরত দিতে বাধ্য হয়। এসময় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের ভাব পরিলক্ষিত হয়।
এমন অভিযানে যাত্রীদের অধিকার রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে মনে করছেন স্থানীয়রা। তারা আশা করছেন,ভবিষ্যতেও এই ধরনের অনিয়ম বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews