1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

ঢাকার কারখানা বন্ধ করছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কম্পানি

অর্থনীতি ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কম্পানির (বিএটিবিসি) পরিচালনা বোর্ড ঢাকার কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাখিল করা এক তথ্য থেকে এ খবর জানা যায়। তথ্যমতে, কম্পানিটি তাদের নিবন্ধিত অফিস মহাখালী থেকে আশুলিয়ার দেওরা, ধামসোনা, বালিভদ্র বাজারে স্থানান্তরের পরিকল্পনাও প্রকাশ করেছে। আগামি ১ জুলাই থেকে বিএটিবিসির ঢাকার কারখানা বন্ধ হয়ে যাবে।

এই কারখানা বন্ধের পাশাপাশি কম্পানিটির রেজিস্টার অফিস পরিবর্তনেরও সিদ্ধান্ত নিয়েছে বিএটিবিসির বোর্ড । এর আগে গত ২৯ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ লিজ নিয়ে বিরোধ-সংক্রান্ত হাইকোর্টের আগের একটি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিএটি বাংলাদেশের করা এই আপিল আপিল খারিজ করে দেন। ফলে দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশকে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের সঙ্গে লিজ চুক্তি নবায়নের আপিল সুপ্রিম কোর্টে খারিজ হয়ে যাওয়ার পর এখন রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় অবস্থিত প্রধান কার্যালয় ও কারখানার জায়গা খালি করে দিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews