1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট

তিন দিন নিখোঁজ থাকার পর বগুড়ার শাজাহানপুর এলাকার লেকে মিলল সৌমিকের লাশ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫

তিন দিন নিখোঁজ থাকার পর বগুড়ায় হাসিন রাইহান সৌমিকের (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ  রবিবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে শাজাহানপুর উপজেলার বি ব্লকের বোটক্লাব-সংলগ্ন লেকে ভেসে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

সৌমিক বগুড়ার সোনাতলা উপজেলার বোচার পুকুর গ্রামের ব্যবসায়ী তৌফিকুর রহমান হেলালের ছেলে। তবে পরিবারটি শহরের জলেশ্বরীতলা এলাকায় বসবাস করছিল। নিহত সৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক বলেন, ‘নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। পরিবারের সদস্যরা তাঁর পরিচয় নিশ্চিত করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সৌমিক জলেশ্বরীতলার বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। ওই রাত থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। শুক্রবার সকালে সৌমিকের বাবা বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকেই আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করছিলেন।

সৌমিকের বাবা তৌফিকুর রহমান হেলাল বলেন, আমার ছেলেকে খুন করা হয়েছে। যারা আমার ছেলেকে খুন করেছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে তিনি বলেন। আমার ছেলে শান্তশিষ্ট এবং ভদ্র। তার কোন শত্রু থাকতে পারে এ আমি কল্পনাও করতে পারছি না। অবিলম্বে দোষীদের গ্রেফতারে তিনি প্রশাসন সহ সকলের সহযোগিতা প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews