1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি

সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচার, দিতে হবে অ্যাকাউন্টের তথ্য

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া ওয়েবসাইটে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রবিবার (২৯ জুন) খসড়ার বিষয়ে মতামত দেওয়ার জন্য ১০ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ই-মেইলের (opinion@ecs.gov.bd) মাধ্যমে ইসির জ্যেষ্ঠ সচিব বরাবর এ মতামত পাঠাতে বলেছে ইসি।এ খসড়ায় ভোটের প্রচারে প্রার্থীর পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।লিফলেট, ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও বিলবোর্ড ব্যবহার কিভাবে ব্যবহার করা যাবে, তা-ও তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে ‘ঘৃণা’ ছড়ানো বক্তব্য, ভুল তথ্য, বানোয়াট তথ্য বা উসকানিমূলক ভাষা ব্যবহার করা যাবে না।প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট বা অন্য কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন।

সে ক্ষেত্রে প্রচারণা শুরুর আগে রিটার্নিং কর্মকর্তাকে সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইলসহ অন্যান্য শনাক্তকরণ তথ্য জমা দিতে হবে।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘খসড়ার বিষয়ে সুচিন্তিত মতামত পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে। এর পর আচরণবিধির গেজেট জারি করা হবে।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের বিধি লঙ্ঘন করলে ডিজিটাল বা সাইবার সুরক্ষা আইনের আওতায় শাস্তির বিধান প্রস্তাব করা হয়েছে।গত ১৯ জুন সপ্তম কমিশন সভায় এ আচরণবিধি অনুমোদন করে এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews