1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

কবি সেলিনা আখতার খানের কবিতার পাতায়

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৫ জুলাই, ২০২৫

একফোঁটা জল

-সেলিনা আখতার খান 

সেদিন খরাক্রান্ত চৈত্র বেলায়
কার চোখে যেন জল দেখেছি,
কি যে মায়া ছিলো সেই জলে,
নাকি ভালবাসায় টলটলে ছিলো সেই চোখ।
সেই রৌদ্রস্নাত আকাশে কোথায় ছিলো মেঘ?
শনশন বায়ু, দুমদাম আওয়াজে প্রকম্পিত হয়নি বৈশাখের ধরা,
চমকায়নি বিজলি, পড়েনি কোনো বাজ,
তবু কারো বুক কেঁপেছিল থরথর,
তবুও তার দুচোখের কোণে ছিল
টলটলে একফোঁটা জল ।
একদিন নদীর জলে ঢেউ ছিলোনা,
যাই যাই বসন্তের আভরণে
গাঁদা ফুলের পাপড়ি ঝরেছিল মাটিতে
তবুও কোথায় কোন কৈশোরে অথবা পরিনত কালে কিছু ফুল ফুটেছিল,
সে ফুল বসন্তের নয়,
কামিনী অথবা শেফালী,
তবুও সে অন্ধকারে বিলিয়েছে খোশবু।
তুমি কুড়িয়ে সে ফুল পাবেনা,
সাজানো যাবেনা ঝকমকে ফুলদানিতে।
সেতো ফুল নয়, শুধু দীর্ঘশ্বাস,
শুধু একফোঁটা জল,
তবুও কেন সেই জলে,
লুকিয়ে আছে জীবনে বেঁচে থাকার আশ্বাস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews