1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

সোনাতলা নাগরিক কমিটির ফলের চারা বিতরণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

সোনাতলা নাগরিক কমিটির উদ্যোগের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলে চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
আজ ৮ জুলাই বেলা ১২ টায় হরিখালী বিজয় কিশোর বালিকা বিদ্যালয়ে জাম, জামরুল, জলপাই, পেয়ারার চারা বিতরনের মাধ্যমে কর্মসূচীর উদ্বোধন করা হয়। সোনাতলা নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক জেলা জজ অরূপ কুমার গোস্বামী এই কর্মসূচীর উদ্বোধন করেন।
তিনি বলেন, এখন বৃক্ষ রোপনের সময় চলছে। বাড়ির চারপাশসহ যেখানে সম্ভব সেখানেই পর্যাপ্ত বৃক্ষ রোপন করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় পর্যাপ্ত গাছ থাকা প্রয়োজন। সকলের বাড়িতে সুযোগমত গাছ লাগানো এবং পরিচর্যা করার জন্য শিক্ষার্থীদেরকে অনুপ্রেরণা দেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশিয় ফলে সাথে পরিচয় করানোসহ শিক্ষার্থীদের স্বাস্থ্য রক্ষায় ফলা খাওয়ার সুযোগ সৃষ্টি করতে এসব ফলের চারা বিতরণ করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, স্কুলের সহকারি প্রধান শিক্ষক আবু তাহের, রবিউল ইসলাম রিবন সরকার, শফিউল্লাহ শফি। এসময় শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews