1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ, হটলাইন চালু তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর ইফতারে খালি পেটে ডিম খাওয়া কি স্বাস্থ্যকর? দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ও এসআই ক্লোজড

আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে মধ্যরাতে চমেক হাসপাতালে ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে গেলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

গতকাল (সোমবার) রাত ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে আহত শিক্ষার্থীদেরকে দেখতে চমেক হাসপাতালে যান তিনি।

পরিদর্শনকালে উপদেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। তিনি আহত শিক্ষার্থীদেরকে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদান ও এ সংঘর্ষের ঘটনায় প্রকৃত দোষীদেরকে বিচারের আওতায় আনার বিষয়ে পরিবারের সদস্যদেরকে আশ্বস্ত করেন। এছাড়া, তিনি আহতদের সর্বোচ্চ স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কর্তব্যরত চিকিৎসকদেরকে নির্দেশনা দেন।

ধর্ম উপদেষ্টা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলো জ্ঞানচর্চার কেন্দ্র। এখানে এরূপ  সংঘর্ষের ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। এ ঘটনাকে কেন্দ্র করে দুষ্কৃতকারীদের নতুন কোনো চক্রান্ত বাস্তবায়নের সুযোগ দেয়া হবে না। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দেরকে আইন-শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ জানান।
এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, অতিরিক্ত পরিচালক (প্রশাসন) ডা. কাজী সাইফুল ইসলাম আজিম, অতিরিক্ত পরিচালক (ফিন্যান্স) ডা. দেবপ্রসাদ চক্রবর্তী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ আহসান খালিদ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ধর্ম উপদেষ্টা দু’দিনের সরকারি সফরে বর্তমানে চট্টগ্রামে রয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews