1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

সোনাতলায় অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
বগুড়ার সোনাতলায় স্বামীর উপর অভিমান করে বাবার বাড়িতে নয়মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানজিলা বেগম(২৪) বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। গতকাল রবিবার বিকালে উপজেলার পাকুল্লা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সে ওই গ্রামের তাহের প্রামানিকের মেয়ে। তার স্বামী মো.সিহাব হোসেনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার উজগ্রামে।
থানা সুত্রে জানা যায়, উপজেলার পাকুল্লা ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের তাহের আলীর মেয়ে তানজিলা’র সাথে গাবতলীর উজগ্রামের আব্দুল প্রামানিকের ছেলে সিহাব হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর বনিবনা না হওয়ায় প্রায় সময়ই তানজিলা বাবার বাড়ীতেই বেশি থাকতো। ঘটনার আগের দিন স্বামী সিহাব হোসেন মোবাইল ফোনে স্ত্রীকে উল্টাপাল্টা কথা বলাসহ অকথ্য ভাষায় গালিগালাজ করে। যা তানজিলা সহ্য করতে না পেরে সবার অজান্তে গ্যাস ট্যাবলেট সেবন করে।
বাড়ির লোকজন তানজিলাকে অনবরত বমি করা দেখে
সিএনজি যোগে তাকে নিয়ে বগুড়ায় হাসপাতালে নেয়ার পথে সাবগ্রাম এলাকায় তিনি মারা যান। সংবাদ পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
সোনাতলা থানা অফিসার ইনচার্জ রওশন কবীর বিষটি নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews