1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
ঢাকায় “শিক্ষা বাজেট: বাজেটের শিক্ষা” শীর্ষক প্রাক-বাজেট আলোচনা সভা সোনাতলা নাগরিক কমিটির তেকানী চুকাইনগর ইউনিয়ন শাখা গঠন সোনাতলা নাগরিক কমিটির ইউনিয়ন শাখা গঠন সোনাতলায় মাদক বিরোধী যুব সমাবেশ সোনাতলায় দরিদ্র মানুষের জন্য আলোর প্রদীপ যুব সংগঠনের ৫ টাকার ঈদ সামগ্রী সোনাতলা নাগরিক কমিটির ইফতার ও আলোচনা সভায় চাঁদাবাজির কারণে রাস্তা নির্মান বন্ধ হওয়ার প্রতিবাদ সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি

সোনাতলায় পাকুল্লা ইউপি চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক ও সমবেদনা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউপি চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম-এর মাতা নিলুফা বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্ব) সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যু বরণ করেন (ইন্না…রাজেউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর। তিনি দুই ছেলে,চার মেয়েসহ অসংখ্য আপনজন ও গুনগ্রাহী রেখে যান। ওইদিন বিকেলে নিজ গ্রাম পাকুল্লায় মরহুমার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সোনাতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, সোনাতলা সদর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন বেলাল আকন্দ, দিগদাইড় ইউপি চেয়ারম্যান শহিদুল হক টুল্লু,জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী,মধুপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম,বালুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,সকল ইউপির মেম্বারবৃন্দ,উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব রাজা আকন্দ,সাধারণ সম্পাদক জিয়াউল হক লিপন,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মন্ডল,জিয়া শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাছের ওয়াহেদ নবেল,সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা বাবলা,মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক টুকু, দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদ তরুন,তেকানী চুকাই নগর ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন,সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম ও সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু-সহ অনেকে। যারা সমবেদনা জানিয়েছেন তারা মরহুমার আত্মার শান্তি কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews