1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

পশ্চিম বঙ্গের কবি মনিকা রায়ের কবিতার ডায়েরি থেকে

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আদিম সুখের অন্বেষণ

-মনিকা রায়

.
আমি পলাতক গোছের মানুষ,
মাঝে মাঝেই পালাই, আমার থেকে,
তোমার থেকে, তোমাদের থেকে……
অপেক্ষা করি মনখারাপের।
অন্ধকার রাতে যখন দেখি
শিকারী সবুজ চোখ, যারা কিনা,
বা বলা ভালো যে কিনা বড্ডো রোমাঞ্চ প্রিয়…….
আসছে, গুটি গুটি পায়ে,
তখন পালিয়ে থাকা পলাতক মন সাড়া দেয়।
অবাক হয়ে দেখি, সবাই সমান।
সাদা, কালো, সবুজ, নীল মুখোশের আড়ালে
সেই গহীন অরণ্যে ভ্রমণ পিয়াস,
আদিম গুহার গায়ে আঁকা
প্রাচীন চিত্রপিপাসু।
ঝর্ণাজলের শাড়ি পড়ে আমি এলোচুলে আসি,
সবুজ জোড়া চোখের আদিম ক্ষিদে মিটাতে।
খুঁজি সেই উদ্দামতা,
যার জন্য অনন্ত অপেক্ষা।
অর্ধনারীশ্বরের কাছে ম্রিয়মান
জোড়া সবজে আদিম চোখ।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews