1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

সোনাতলায় মাদক নির্মূলের দাবিতে নাগরিক কমিটির স্মারকলিপি প্রদান

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
মাদক নির্মূলে সোনাতলা নাগরিক কমিটি উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ এর নিকট স্মারকলিপি পেশ। ছবি- অদেখা বিশ্ব

সোনাতলায় মাদক দ্রব্যের বিস্তার রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবিতে সোনাতলা নাগরিক কমিটি উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ সোনাতলা থানার নিকট স্মারকলিপি পেশ করেছেন। আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১ টায় সোনাতলা উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক এবং সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবির এই স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, সদস্য জাহাঙ্গীর আলম, সাংবাদিক ইকবাল কবির লেমন, প্রভাষক গোলাম রব্বানী, কৃষক নেতা শফিউল্লাহ শফি, আব্দুল হান্নান, রোমেল উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, আমি আমার দিক থেকে প্রায়ই ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অনেকের জেল জরিমানা করা হয়েছে। মাদক নির্মূলে পারিবারিক সচেতনতা জরুরী বলেও তিনি উল্লেখ করেন এবং এবিষয়ে স্থানীয় জনসাধারনের সহযোগিতা কামনা করেন।
অফিসার ইনচার্জ রওশন কবির বলেন, আমি অল্প কিছুদিন হলো এই থানায় এসেছি এপর্যন্ত কয়েকটা বড় ধরণের অভিযানে আমি নিজে নেতৃত্ব দিয়েছি। স্থানীয়দের মাদক কারবারীদের তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ করেন।
সম্প্রতি সোনাতলা উপজেলার পৌর এলাকা সহ প্রায় সকল গ্রামে মাদকের ব্যাপক বিস্তারে জনগন আতঙ্কিত হয়ে পড়েছেন। কোমলমতি কিশোর তরুণরা মাদকে আসক্ত হয়ে পড়ছে। মাদকাসক্তরা তাদের মাদকের টাকা প্রয়োজনে চুরি, ছিনতাইয়ে জড়িত হচ্ছে। ফলে এলাকায় চুরি ছিনতাইয়ের ঘটনাও বেড়ে চলেছে। অতিদ্রুত এই মাদকের বিস্তার রোধ করা না গেলে সোনাতলা সামাজিক অবস্থার ব্যাপক বিপর্যয় নেমে আসতে পারে বলে সচেতনমহল মনে করছেন। সোনাতলা নাগরিক কমিটি উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী ক্যাম্পেইন পরিচলা করে যাচ্ছে। তারই তথ্য সম্বলিত একটি রিপোর্টও স্মারকলিপির সঙ্গে প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews