1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

সোনাতলায় মাদকের ব্যপকতা প্রতিরোধে বিক্ষোভ সমাবেশ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
সোনাতলা উপজেলার তেকানী চুকাইনগরের কাচারি বাজারে মাদক বিরোধী সমাবেশ

সোনাতলার তেকানী চুকাইনগর বাজারে মাদক বিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানাগেছে বগুড়ার সোনাতলা উপজেলা গ্রামে গ্রামে মাদকদ্রব্যের ব্যবসা এবং মাদক সেবনকারী সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় এলাকাাবাসী আতঙ্কিত অবস্থায় দিনতিপাত করছে। এমন পরিস্থিতিতে গত কয়েকদিন আগে কাচারি বাজার এলাকায় স্থানীয় মাদকসেবীর হাতে একজন ভ্যান রিকশা ওয়ালা ছুরিকাহত হওয়ার ঘটনা এলাকাবাসী ফুঁসে ওঠে। প্রতিদিন সেখানে মিছিল মিটিং সমাবেশ হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ বেলা দেড়টায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। সোনাতলা নাগররিক কমিটি উক্ত মাদকবিরোধী সমাবেশে উপস্থিত হয়ে আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন। বিক্ষোভ মিছিল শেষে কাচারি বাাজর মোড়ে তরুন সমাজকর্মী ও চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবিব নয়নের সভাপতিত্বে পথ সভায় বক্তব্য রাখেন সোনাতলা নাগরিক কমিটির সদস্য সচিব সোহেল আহমেদ খান, ছাতিয়ানতলা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম আকন্দে, কৃষক নেতা শফিউল্লাহ শফি, তেকানী চুকাইনগর ইউনিয়ন যুবদল আহŸায়ক ছালজার রহমান আকন্দ, নাগরিক কমিটির সদস্য আব্দুল হান্নান, রোমেল, আহনাফ সোভিক, মেহেদী হাসান প্রমুখ।
উল্লেখ্য, সম্প্রতি সোনাতলা উপজেলায় মাদকের ব্যাপকতা রোধে সোনাতলা নাগরিক কমিটি উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক ও সোনাতলা থানার অফিসার ইনচার্জ রওশন কবিরের নিকট স্মারকলিপি পেশ করেছেন। তারা ধারাবাহিক মাদকবিরোধী ক্যাম্পেইন করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews