1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
বসন্ত বরণ ১৪৩২ উদযাপন করলো গণসাক্ষরতা অভিযান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ঢাকায় বিবিসিএফের পরিবেশ, বন ও জীববৈচিত্র্য বিষয়ক ইশতেহার সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত কর্মমুখী শিক্ষা ও গবেষণায় বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের গন্তব্য চীন নবীন প্রবীণের মিলনমেলায় ৪৮ জন গুণী রেডিও এ্যানাউন্সার পেলেন র‍্যাংক সম্মাননা সেলিম আল দীনের মহাপ্রয়াণ দিবসে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার মানবিক উদ্যোগ মঞ্চ থেকে এবার বেতারের মাইক্রোফোনে সোনাতলার সিজুল ইসলাম বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ 

বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের ক্লাশ পার্টি

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাশ পার্টি অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, আজ ২৫ নভেম্বর ২০২৫ ইং (মঙ্গলবার) বিকেল ৩.৩০ টায় ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়র পঞ্চম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের ক্লাশ পার্টি অনুষ্ঠিত হয়েছে। ক্লাশ পার্টির শুরুতেই স্কুলের প্রধান শিক্ষক মাহফুজুল আলম পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে কেক কর্তন করেন। পরবর্তীতে তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে উপদেশমূলক বক্তব্য প্রদান করেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমরাই আমাদের আগামী দিনের আলোক বর্তিকা। এই দেশের শাসনভার তোমাদেরকেই পরিচালনা করতে হবে। সেজন্যই তোমাদেরকে সু শিক্ষা অর্জন করতে হবে। শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, শুধু জিপিএ ফাইভ পেলেই হবে না সবার আগে তোমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মাসতুরা বেগম, সহকারি শিক্ষক নুর-ই-আফসা নীলিমা, মর্জিনা বেগম, রোকসানা রাহাত, রাজিয়া আফরোজ, নুসরাত ফারহানা, জেনিচ আফরিন ইকবানা, সাদিয়া ইসলাম প্রমুখ।

বিদায়ের করুণ সুরে এক আন্দঘন পরিবেশের মধ্যে শিক্ষার্থীরা চোখে সমগ্র পৃথিবী দেখার স্বপ্ন নিয়ে নিজেদের মধ্যে হাসি ঠাট্টা ও আনন্দে মেতে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews