1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলার মাস্টারপাড়া-স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক নির্মাণ কাজ চাঁদাবাজির কারনে বন্ধ হয়ে গেছে সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন

বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
বগুড়া ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী শিক্ষাথী জান্নাতী আক্তার। ছবি- অদেখা বিশ্ব

বগুড়ার ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানাগেছে, আজ ২৬ নভেম্বর ২০২৫ ইং (মঙ্গলবার) বিকেল ৩.৩০ টায় ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়র পঞ্চম শ্রেণীর  শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুল আলমের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মাসতুরা বেগমের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার, পৌরসভার প্রকৌশলী রাঙা, হাসনা জাহান বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মর্জিনা বেগম এবং বিদায়ী শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন জান্নাতী আক্তার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক নুর-ই-আফসা নীলিমা, মর্জিনা বেগম, রোকসানা রাহাত, রাজিয়া আফরোজ, নুসরাত ফারহানা, জেনিচ আফরিন ইকবানা, সাদিয়া ইসলাম প্রমুখ।

 

অতিথি রাজু হোসেন পাইকার  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আমাদের আগামী দিনের আলোক বর্তিকা। এই দেশের শাসনভার তোমাদেরকেই পরিচালনা করতে হবে। সেজন্যই তোমাদেরকে সু শিক্ষা অর্জন করতে হবে। শুধু ভালো রেজাল্ট করলেই হবে না, শুধু জিপিএ ফাইভ পেলেই হবে না সবার আগে তোমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে।

সভাপতির সমাপনী বক্তব্যে প্রধান শিক্ষক মাহফুজুল আলম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য। তোমরা একটা পুকুর থেকে নদীতে যাচ্ছো এরপর সাগরে যাবে জ্ঞান আহরণের জন্য। তোমরা একদিন এ জাতির মুখ উজ্জ্বল করবে।আমাদের বগুড়ার সুনান বয়ে আনবে তোমরা জাতীয় এবং আন্তর্জাতিক পরিমন্ডল থেকে।

সবশেষে সকল শিক্ষার্থী এবং অতিথি মন্ডলীকে বগুড়া ঐতিহ্যবাহী আলু ঘাটি ভাত দিয়ে আপ্যায়ন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews