1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত সোনাতলায় বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিলের আহ্বান জানিয়েছে টিআইবি সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছে হাইকোর্ট রংপুর বিভাগের শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হলেন পূর্বছাতনাই তিস্তা প্রতিবন্ধী ফোরামের বাতাসী বেগম জুলাই জাতীয় সনদ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয়: হাইকোর্টের রুল জারি সংগ্রাম থেকে স্বাবলম্বী: পবিত্রা রানীর অনুপ্রেরণার গল্প সোনাতলায় পৃথক মামলায় ওয়ারেন্টভুক্ত দুই আসামী গ্রেফতার নওদাবগা-শিহিপুর-সুখান পুকুর কল্যাণ পরিষদের কমিটি গঠন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী–কে শুভেচ্ছা জানিয়েছে বিএমডিএফ

নাট্যজন মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী পালিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
আলোচনায় অংশগ্রহণকারী অতিথিবৃন্দ।

বাংলা নাটকের প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও নাট্যাচার্য মমতাজউদ্দীন আহমদের ৯২তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে থিয়েটার। থিয়েটারের সভাপতি রেজাউল একরাম রাজু-র সভাপতিত্বে রোববার ১৮ জানুয়ারি ২০২৬ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত নাট্যাচার্য মমতাজউদ্দীন আহমদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে “মমতাজউদ্দীন আহমদ : কালের দীপ্ত উচ্চারণ” শীর্ষক প্রবন্ধ নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক, শিক্ষক ও নাট্যসমালোচক আবু সাঈদ তুলু। আলোচনায় অংশগ্রহণ করেন নাট্য শিক্ষক ও নির্দেশক ড. আইরিন পারভীন লোপা এবং থিয়েটার এর সদস্য নাট্যজন আরিফ বর্ষণী। আলোচকরা মমতাজউদ্দীন আহমদের নাট্যচর্চা, দর্শন ও সমকালীন নাটকে তাঁর প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থিয়েটারের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং দেশের বিভিন্ন সংগঠনের নাট্যজনরা। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন থিয়েটারের সাধারণ সম্পাদক তুহিন চৌধুরী। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি রেজাউল একরাম রাজু উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রবীর দত্ত। অনুষ্ঠানের শেষ পর্বে থিয়েটার দলের পরিবেশনায় “মমতাজউদ্দীন আহমদ ও কিছু অবিস্মরণীয় বাক্য” শিরোনামে বিশেষ আবৃত্তি পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews